Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

জিনস পরতে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর

স্ত্রীকে জিনস পরতে দেবেন না স্বামী। রাগান্বিত স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে মারল স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতারা জেলার জোড়িতা গ্রামে।

অভিযুক্ত মহিলার নাম পুষ্পা হেমব্রম।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে পুষ্পা নামক ওই মহিলাটি পার্শ্ববর্তী একটি গ্রামে মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখতে যাবার সময় তার পরেনে ছিল জিনস।

বাড়িতে ফিরে আসার পর তার স্বামীর জিনস পরা নিয়ে আপত্তি জানালে দুজনের মধ্যে বচসা শুরু হয়। একটা পর্যায়ে পৌঁছে তাদের বাকবিতণ্ডা তীব্রতর আকার ধারণ করে।

দুইজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য আদান-প্রদান। একটা সময় ওই মহিলাটি বেজায় চটে যান তার স্বামীর ওপর। আর তারপরেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে খবর, দুই জনের মধ্যে ঝামেলা তীব্র আকার ধারণ করার পর পাশে পরে থাকা একটি ছুরি তুলে স্বামীর দিকে দিকে ছুটে ওই মহিলা। রাগান্বিত স্বামী বারবার একই প্রশ্ন করতে থাকে তুমি জিনস পরে কেন মেলায় গিয়েছিলে।

একটি পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছুরিটি দিয়ে স্বামীকে কোপাতে শুরু করে স্ত্রী।

হঠাৎ ভয়াবহ চিৎকারে পরিবারের সবাই ছুটে আসেন। এসে দেখেন পুষ্পা নামক ওই মহিলাটির স্বামী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় ওই আক্রান্ত ব্যক্তিটিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই প্রসঙ্গে, জামতারা স্টেশন হাউস অফিসার আবদুল রহমান বলেছেন যে, যেহেতু ধানবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাই ধানবাদ থানাতেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে পুষ্পা হেমব্রম নামক ওই মহিলার নামে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories