Sunday, September 6, 2026
28 C
Kolkata

শিয়ালদহ মেট্রো সংযোগের পর প্রথম বইমেলা; রবিবারেও চালু থাকছে পরিষেবা!

প্রতি বছরেরব মত এবছরও কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গিয়েছে। তবে তুলনামুলকভাবে এবারের বই মেলায় ভিড় উপছে পড়ছে। শিয়ালদাহ-সল্টলেক মেট্রো সংযোগের পর এটি প্রথম বইমেলা। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রবিবারেও পরিষেবা চালু রেখেছে ইস্ট ওয়েস্ট মেট্রো।  স্বাভাবিকভাবেই বইপ্রেমীদের কাছে এটি একপ্রকার  উপরি পাওনা।

এবারের বইমেলা ৩১ জানুয়ারি শুরু হয়েছে এবং  ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা অবধি খোলা থাকবে এই মেলা।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২ টা ৫০ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাহগামী  প্রথম মেট্রো ছাড়বে বেলা ১ টায়। শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ গামী শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৩৫ মিনিটে। সল্টলেক থেকে শিয়ালদাহগামি শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ মিনিটে। সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১২০ টি মেট্রো চলবে।

পাবলিশার্স  এন্ড বুক গিল্ডের তরফ থেকে রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো চালু রাখার আর্জি জানানো হয়েছিল; সেই দাবি মেনে রবিবারে দুপুর থেকে রাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে। স্টেশন চত্বর গুলিতে ভিড় নিয়ন্ত্রন করার জন্য নজরদারি রাখছে মেট্রো কর্তৃপক্ষ। 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories