Sunday, September 6, 2026
28 C
Kolkata

স্ক্রু ড্রাইভার দিয়ে চোখ গেলে গলার নলি কেটে হত্যা যুবতীকে! চাঞ্চল্য তেলেঙ্গানায়

এনভিটিভি, ওয়েবডেস্ক: নৃশংস! বাড়ি থেকে রাত ১১টা নাগাদ বেরিয়েছিলেন। পরদিন সকালে এলাকার পুকুর থেকে উদ্ধার হল তরুণীর  ক্ষতবিক্ষত দেহ। চোখে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে, গলার নলি কেটে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে তেলঙ্গানার  বিক্রাবাদ জেলায়। যদিও কে বা কারা, কেন তরুণীকে হত্যা করল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত তরুণীর নাম জুট্টু সিরিশা (১৯)। বিক্রাবাদ জেলার কালাপুর গ্রামের বাসিন্দা ছিলেন জুট্টু। গ্রামেরই একটি পুকুর থেকে তরুণীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু-চোখে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে, ব্লেড দিয়ে গলার নলি কেটে তরুণীকে খুন করা হয়েছে। কে বা কারা, কেন তরুণীকে এভাবে হত্যা করতে পারে, তা স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে বিক্রাবাদ জেলা পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories