Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

দেশে প্রথম ড্রাইভার ছাড়া ট্যাক্সি চলবে এই শহরে, কী এই পড ট্যাক্সি?

এনভিটিভি, ওয়েবডেস্ক: ভারতের উড়ান সংযোগ বাড়াতে একের পর এক বিমানবন্দর তৈরি করছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর সরকার দেশের বিমানবন্দরের সংখ্যা ২০০-তে নিয়ে যেতে চান। গোটা দেশকে বিমানবন্দরের নেটওয়ার্কের মাধ্যমে মুড়ে ফেলতে চান। আর এই উচ্চাভিলাষী পরিকল্পনার অন্যতম নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লি রাজধানী এলাকার মধ্যে নির্মীয়মাণ এই বিমানবন্দর প্রধানমন্ত্রী মোদী সরকারের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। তৈরি হয়ে গেলে এই বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ অনেকটাই কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। আর এই নতুন বিমানবন্দরে দেখা যাবে ভারতের প্রথম ‘পড ট্যাক্সি’ পরিষেবা। ড্রাইভারহীন এই পরিষেবার পোশাকি নাম ‘পার্সোনাল র‌্যাপিড ট্রান্সপোর্ট’ বা ‘পিআরটি’। নয়ডার ফিল্ম সিটি থেকে জেওয়ার বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৪.১ কিলোমিটার পথের মধ্যে এই নয়া যাত্রী পরিবহণ ব্যবস্থা চালু করা হবে। খরচ পড়বে ৮১০ কোটি টাকা। গৌতম বুদ্ধ নগর জেলার ২৮, ২৯, ২১ এবং ৩২ নম্বর সেক্টরের মধ্য দিয়ে যাবে এই পড ট্যাক্সি । পড ট্যাক্সি হল এক ধরনের চালকবিহীন বৈদ্যুতিক যানবাহন। ছোট ছোট স্বয়ংক্রিয় গাড়ি, যার মাধ্যমে হাতে গোনা কয়েকজন যাত্রী এক জায়গা থেকে অন্যত্র দ্রুত গতিতে যেতে পারবেন। ট্রেন বা ট্রামের মতো এই ছোট গাড়িগুলি একটি ট্র্যাক ধরে চলে। ওই ট্র্যাকের মাধ্যমেই গাড়িতে বিদ্যুত সংযোগ পৌঁছে দেওয়া হয়। এই ট্র্যাকগুলি অবশ্যই নিয়মিত রাস্তায় থেকে আলাদাভাবে তৈরি করা হচ্ছে। কাজেই পড ট্যাক্সিগুলির জন্য বাস-গাড়ি-মোটরসাইকেল ইত্যাদির মতো নিয়মিত যানবাহনগুলির রাস্তা আটকাবে না। 

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories