Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

হজ করতে ৫৪০০ কিলোমিটার হেঁটে মক্কায়

এনভিটিভি, ওয়েবডেস্ক: পাঁচ হাজার চার শ কিলোমিটার পথ হেঁটে অবশেষে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন উসমান আহমদ। সাড়ে ছয় মাস হেঁটে পাকিস্তান থেকে ইরান, বাহরাইন ও আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছেছেন এই শিক্ষার্থী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেন ২৫ বছর বয়সী উসমান। গত ১৪ জুন মক্কায় অবস্থিত পাকিস্তান হজ মিশন অফিসে উসমানকে দীর্ঘ পদযাত্রার জন্য শুভেচ্ছা জানানো হয়। হজ মিশনের প্রধান পরিচালক আবদুল ওয়াহাব সমরো বলেন, উসমানকে স্মরণীয় ভ্রমণের জন্য উৎসাহমূলক স্মারক দেওয়া হয়। যাবতীয় জটিলতা দূর করে তাঁর হজ ভিসার ব্যবস্থা করা হয়। দীর্ঘ পথ হাঁটার অভ্যাস তৈরিতে উসমান তরুণদের জন্য অনুপ্রেরণা। এমনকি তিনি পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।জানা যায়, উসমান শুধু একটি ব্যাগ, ছাতা ও ট্রেকিং জুতা নিয়ে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রথম দিকে তাঁর কাছে শুধু ওমরাহ ভিসা ছিল। পরবর্তী সময়ে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তার হজ ভিসা পান তিনি। প্রতিদিন তিনি ৩৫-৬০ কিলোমিটারের মতো পথ হেঁটে দীর্ঘ পাঁচ হাজার চার শ কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময়ে তাঁর আট লাখ ৫০ হাজার রুপি খরচ হয়। মূলত ২০২১ সালে উসমান পাঞ্জাবের ওকারা থেকে চীনের সীমান্তে অবস্থিত খুঞ্জেরাব পাস পর্যন্ত এক হাজার ২৭০ কিলোমিটার পথ মাত্র ৩৪ দিনে পাড়ি দেন। তখন তিনি মক্কার উদ্দেশে ভ্রমণের চিন্তা করেন।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories