Wednesday, October 21, 2026
31 C
Kolkata

লোকাল ট্রেন বন্ধ, বন্ধ রোজগার, অবসাদে আত্মহত্যা হকারের

এনবিটিভি ডেস্ক: টানা ৯৯ দিন বন্ধ লোকাল ট্রেন। ফলে বন্ধ রয়েছে রেলস্টেশনের ছোট ছোট দোকানও। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন অনেকেই। কেউ কেউ অন্য পেশায় যুক্ত হয়ে গেলেও অনেকেই ঘরবন্দি হয়ে গিয়েছেন টাকাপয়সার অভাবে। একটানা দোকান বন্ধ থাকায় এবার অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হলেন এক রেল হকার।

শিয়ালদা ডিভিশনের ব্যারাকপুর স্টেশন চত্বরে নিজের দোকানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন সঞ্জয় পাশোয়ান (২২)। বারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই লস্যির দোকান সঞ্জয়ের। তাঁর একার রোজগারের উপর নির্ভরশীল পুরো পরিবার। চলতি মাসের এক তারিখ থেকে আনলক-ওয়ান পর্ব শুরু হলেও রেল কতৃপক্ষ ব্যারাকপুর স্টেশনে কোনও দোকান খোলার অনুমতি দেয়নি।

উল্টে রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে স্টেশন চত্বরের ১৫০ মিটারের মধ্যে কোনও দোকান খোলা যাবেনা। পরিবারের দাবি, এরপরই মনমরা হয়ে পড়ে সঞ্জয়। সোমবার রাতেই তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, রোজগার বন্ধ হওয়ায় মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছে সঞ্জয় পাশোয়ান। অন্যান্য হকাররা অবশ্য রেলকেই এরজন্য দায়ী করছেন। আনলক পর্ব শুরু হলেও স্টেশন চত্বরে কেন দোকান খোলার অনুমতি দিচ্ছেনা রেল সেই প্রশ্নই তুলছেন হকাররা।

সৌজন্য: ক্যালকাটা নিউজ

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories