Tuesday, October 27, 2026
26 C
Kolkata

হায়দরাবাদে এবার আরেক সমালোচনার জন্ম দিলেন বিজেপির প্রার্থী মাধবী লতা

হায়দরাবাদ আসনে ভোটকেন্দ্রে নারীদের পরিচয়পত্র পরীক্ষা করে বিতর্কের জন্ম দিলেন বিজেপির প্রার্থী কে মাধবী লতা।

এ ব্যাপারে আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে।

সোমবার চতুর্থ ধাপের ভোটে এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, তেলেঙ্গানার হায়দরাবাদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদউদ্দিন ও মাধবী। সবশেষ লোকসভা নির্বাচনে এই আসনে আসাদউদ্দিন উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

একটি ভিডিওতে দেখা যায়,  মাধবী আজমপুরের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষারত নারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) পরীক্ষা শুরু করেন তিনি। একটি ভিডিওতে একজন বোরকা পরা নারীকে তাঁর নেকাব তোলার জন্য বলতে শোনা যায়।

মাধবী আইডি কার্ড সঠিকভাবে পরীক্ষা করার পর ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তাদের।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories