সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) অধীনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো কেন্দ্রীয় সরকার।
পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নির্যাতিত অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্যে ২০১৯ সালে আইনটি পাস করা হয়।
এই আইনে বুধবার প্রথম বারের মত অন্য দেশের কাউকে নাগরিকত্ব দিল সরকার।
এই আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা নথিবিহীন অমুসলিম অভিবাসীদের জন্য নাগরিকত্ব আবেদনের যোগ্যতার সময়কাল ১১ থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে যারা। অর্থাৎ যারা ৩১ ডিসেম্বর ২০১৪ সালে আগে ভারতে এসেছেন তারাই আবেদন করতে পারবেন।
ক্ষমতাসীন বিজেপি তাদের ২০১৯ সালের নির্বাচনী ইশতেহারে নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করার প্রতিশ্রুতি দেয়।
শুরু থেকেই এ আইনের বিরোধীতা করেছে বিরোধী দলগুলো। পদক্ষেপটিকে বৈষম্যমূলক এবং লোকসভা নির্বাচনে সুবিধা আদায়ের জন্য করা হয়েছে বলে অভিযোগ তাদের।


