Tuesday, October 27, 2026
29 C
Kolkata

ক্ষমতায় এলে রাম মন্দিরে বুলডোজার চালাবে কংগ্রেস : মোদী

সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ক্ষমতায় এলে অযোধ্যার রাম মন্দিরের ওপর বুলডোজার চালাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে একটি সমাবেশে তিনি বলেন বিরোধী দলগুলিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে শিখতে হবে “কোথায় বুলডোজার চালাতে হবে।

তার বক্তব্য “যদি সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ক্ষমতায় আসে, রাম লালা আবার তাঁবুতে থাকবে এবং তারা রাম মন্দিরের উপর বুলডোজার চালাবে। তাদের যোগীজির কাছ থেকে টিউশন নেওয়া উচিত, কোথায় বুলডোজার চালাতে হবে
‍
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংস করতে বুলডোজার ব্যবহার করছে বিজেপি শাসনাধীন রাজ্যগুলো। বুলডোজার ব্যবহারের জন্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমালোচিত হয়ে আসছেন। এবার তার কাছেই বুলডোজার নিয়ে শেখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories