Tuesday, October 27, 2026
32 C
Kolkata

UAPA আইনে মামলা : শারজিল ইমামকে জামিন দিল্লী হাইকোর্টের

রাষ্ট্রদ্রোহ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে আটক শারজিল ইমামকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট।

বুধবার তার জামিন দিতে গিয়ে আদালত বলেন, দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে তাকে  সর্বোচ্চ যে সাজা দেওয়া যেতে পারে তার অর্ধেকেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন তিনি।

বিচারপতি সুরেশ কুমার কাইট এবং মনোজ জৈনের একটি বেঞ্চ এ আদেশ দেন।

প্রসিকিউশনের দাবি, ইমাম ২০১৯ সালের ১৩ ডিসেম্বর  জামিয়া মিলিয়া ইসলামিয়ায় এবং ১৬ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায়  আসাম এবং উত্তর পূর্বের বাকি অংশকে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন।

দিল্লি পুলিশের বিশেষ শাখা ইউএপিএ আইনের ১৩ ধারায় তার বিরুদ্ধে মামলা করে। এ অভিযোগে ২০২০ সালের ২৮ জানুয়ারি থেকে হেফাজতে আছেন তিনি। প্রসিকিউশন তার জামিনের বিরোধীতা করলেও আইনের ধারা মেনেই তাকে জামিন দিল দিল্লী হাইকোর্ট।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories