নতুন সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন মোদী।
শরীক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন মোদী। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মোদীকে
সরকার পরিচালনা কাজ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
উল্লেখ্য, বুধবার ৫৪৩ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনের জন্য ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না বিজেপি।
এখন সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরীকদের ৫৩ আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে।


