Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নিজের জন্য বরাদ্দ ভিআইপি বক্সের টিকিট বিক্রি করে উপার্জন করলেন ৯৪ লাখ টাকা।পাকিস্তান বোর্ডের চেয়ারম্যানের এমন সিদ্ধান্তের কারণ কি?

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে লাভবান করে তোলাই একমাত্র উদ্দেশ্য। ঠিক এই কারণেই নিজের জন্য বরাদ্দ ভিয়াইপি বক্স বিক্রি করে দেওয়ার নির্দেশ দিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান । প্রত্যেকটি ক্রিকেট মাঠে গণ্যমান্য ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয় একটি বিশেষ প্রকার দর্শকদের আসন। যে আসন সংখ্যা গুলির মূল্য মাঠে অন্যান্য আসন সংখ্যার থেকে অনেক বেশি হয়। তবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ৩০ টি দর্শক আসন বিশিষ্ট এই ভিআইপি বক্সের ভাড়া ৪ লাখ দিরহাম। ভারতীয় মূল্যতে যা ৯৪ লক্ষ টাকার সমান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান , এই বিপুল অর্থ মূল্যের ভিআইপি দর্শক আসন বিক্রি করার নির্দেশ দিয়েছেন, এবং তিনি চাইছেন আর পাঁচ জন সাধারণ মানুষের সঙ্গে বসে, ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করবেন।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, চেয়ারম্যান মহসিন নকভিকে বিশেষ অতিথির মর্যাদা দিয়ে দুবাই স্টেডিয়ামের ভিআইপি বক্সে খেলা উপভোগ করার অনুরোধ জানানো হয়েছিল । সেই ভিআইপি বক্সে পরিবার ও আত্মীয়-স্বজন নিয়ে খেলা দেখার সুযোগকে সরাসরি নাকচ করেন মহসিন নকভি। এমিরেটস ক্রিকেট বোর্ডকে তার স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত পাকিস্তানের মতো চরম রোমাঞ্চিত ম্যাচে পাকিস্তান দর্শকরা কিভাবে দলকে সমর্থন করবে, তা তিনি নিজের চোখে দেখতে চান।

নকভি আরো জানিয়েছেন, করাচি, লাহোর, এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নতুন করে নির্মাণ করার জন্য খরচ হয়েছে মোট ১৮০০ কোটি টাকা। এই বিপুল ধনরাশি পুনরুদ্ধার করার জন্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচের টিকিট বিক্রির উপর অনেক বেশি নির্ভরশীল। আইসিসি বা অন্যান্য কোন বোর্ডের সাহায্য তারা নেয়নি।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories