Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কর্মরত নার্স, ডাক্তার, এবং পুলিশ কর্মীকে মারধর করে গ্রেপ্তার ওসি

“হিসেবটা ঠিক মিলছে না রে তোপসে”। হেডিং পড়া মাত্রই এই বিখ্যাত ডায়লগটি প্রথম মাথায় এলো তাই না ? ঘটনাটি অবিশ্বাস্য হলেও বাস্তব।

গুন্ডামির অভিযোগ এবার পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের লালগোলা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে গুন্ডামি করে বসে পুলিশ অফিসার। হাসপাতালে উপস্থিত কর্মরত চিকিৎসক, নার্সদের মারধরের অভিযোগ ওঠে, বাদ যায়নি পুলিশ কর্মীরাও। এই ঘটনার জেরে শুরু হয় পুলিশি তদন্ত। পুলিশ প্রাথমিক তদন্তের পর, বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি পদে নিযুক্ত আশরাফুল শেখকে গ্রেপ্তার করে।

ঘটনা প্রসঙ্গে, বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওসির পরিবারের কিছু সদস্যকে। ঘটনায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি নিজের মাকে নিয়ে লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে পৌঁছন চিকিৎসার উদ্দেশ্যে। এরপর সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন স্বয়ং বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত চিকিৎসা কর্মী, নার্স এমনকি পুলিশকর্মীদের মারধর করেন। তার মারের প্রভাবে লালগোলা থানার সাব-ইন্সপেক্টর দেবব্রত দত্ত সহ থানার আর এক সাব-ইন্সপেক্টর কল্যাণ সাধন, জখম হন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে, অভিযুক্ত ওসির স্ত্রী প্রিয়াঙ্কা বিবি, লালগোলা থানার ওসি অতনু দাসের কলার ধরে মারধর করছে। এমনকি সরকারি হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। এই ঘটনার অপরাধে সাসপেন্ড করা হয়েছে বীরভূম জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আশরাফুল শেখকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories