Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বৃদ্ধ আয়ুর্বেদিক চিকিৎসক শফিকুল ইসলামকে মারধরের ঘটনায়, দ্বিখন্ডিত নেট দুনিয়া

বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে এক যুবতী, বৃদ্ধ ব্যক্তিকে মারধর করছে। এই ঘটনার ভিডিও গতকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে। ঘটনাটির ভিডিও, ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে যুবতীর প্রশংসা করেছেন।

আসলে ঠিক কি ঘটেছিল?

সূত্র মারফত জানা যাচ্ছে, নির্যাতিত এই বৃদ্ধর নাম শফিকুল ইসলাম ওরফে কালু। ফারাক্কা থানার তোফাপুর গ্রামের বাসিন্দা তিনি। পেশায় তিনি আয়ুর্বেদিক চিকিৎসক। গতকাল ধুলিয়ান স্টেশন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে রওনা দেন এই বৃদ্ধ চিকিৎসক। আয়ুর্বেদিক চিকিৎসক শফিকুল ইসলামের বয়ান অনুযায়ী, পথে আচমকাই ফোন কেড়ে নেওয়া হয় তার। যুবতী দাবি করে, বৃদ্ধ ব্যক্তিটি তার ভিডিও করছে। শুরু হয় মার, অকথ্য গালিগালাজ। বৃদ্ধ অভিযোগ করে, স্বপক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি তাকে। তিনি এও দাবি করেন, দাড়ি দেখার কারণে হয়তো এমন হেনস্থা করল যুবতী।

এরপর জিআরপিএফ এর হেফাজতে দেওয়া হয় এই বৃদ্ধ চিকিৎসককে। জিআরপিএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, কোনরকম অসঙ্গতি না পাওয়ায়, বৃদ্ধকে মোবাইলসহ বাড়ি পাঠিয়ে দেয়।

এই ঘটনা কে কেন্দ্র করে সমাজমাধ্যমে বৃদ্ধ চিকিৎসকের পক্ষে সমবেদনা জানিয়েছেন অনেকে, আবার নেটিজেনদের একাংশ নিয়েছে যুবতীর পক্ষ। 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories