Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঔরঙ্গাবাদ রেল স্টেশনের নাম বদলে হলো ছত্রপতি সম্ভাজি নগর রেল স্টেশন!

ফের নাম পরিবর্তন ঘিরে নতুন বিতর্ক। কেন্দ্র সরকার এবার ঔরঙ্গাবাদ রেল স্টেশনের নাম বদলে নতুন নাম রাখলো ‘ছত্রপতি সম্ভাজি নগর রেলওয়ে স্টেশন’। সোমবার রাতেই সরকারিভাবে এই পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি হয়। নতুন নামের সঙ্গে সঙ্গে স্টেশনের কোডও বদলে হয়েছে ‘সিপিএসএন’। রেলের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে স্টেশনের সমস্ত চিহ্ন, বোর্ড ও নথিপত্রে নতুন নামই ব্যবহার করা হবে। ১৯০০ সালে নিজাম শাসনকালে তৈরি এই স্টেশনটির সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। অনেক ইতিহাসবিদের মতে, এই নাম পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, এর মাধ্যমে ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ঔরঙ্গাবাদের ইতিহাসবিদ আব্দুল কাদিরের বক্তব্য, “এটি শুধুমাত্র নাম বদল নয়, এই কার্যকলাপ আসলে ইতিহাসের আখ্যান বদলানোর চেষ্টা।” তার মতে, মুসলিম শাসক ও স্থপতিদের অবদান মুছে দিয়ে ভারতের যৌথ সংস্কৃতি বিকৃত করা হচ্ছে।

ঔরঙ্গাবাদ শহরটি একসময় মুঘল গভর্নর মালিক আম্বরের হাতে গড়ে ওঠে এবং পরে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নামে নামকরণ করা হয়। সেই সময় এটি ছিল বাণিজ্য ও স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়রা বলেন, স্টেশনটি নিজাম আমলের ঐতিহ্য বহন করে চলেছে, যা দাক্ষিণাত্যের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তবে এই নাম পরিবর্তনের বিষয়টি নতুন নয়। অতীতে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ, আর ফৈজাবাদকে অযোধ্যা করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় ঔরঙ্গাবাদের নাম বদল করা হয়েছে। সমালোচকদের অভিযোগ, বিজেপি সরকার ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হিন্দু ভোট ব্যাংককে একত্রিত করার চেষ্টা করছে। সমাজকর্মী আসিফ খানের মন্তব্য, “যখনই নির্বাচন আসে, বিজেপি নাম বদলের রাজনীতি শুরু করে। দেশের বাস্তব সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই পদক্ষেপ।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories