Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

আরএসএসের রোষানলে মহাত্মা-পরিবারের সদস্য, তবে কি গডসে-আদর্শেই আস্থা বিজেপির ? কটাক্ষ বিরোধীদের   

আরএসএস সম্পর্কে নিজের মন্তব্য প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। গত বুধবার কেরলের তিরুবনন্তপুরম জেলার নিয়াত্তিকরায় বিশিষ্ট গান্ধীবাদী গোপিনাথান নায়ারের মূর্তি উন্মোচন করতে গিয়ে তিনি বলেন, “আরএসএস সমাজের বিষ। তারা আমাদের দেশের স্বত্বাকে ধ্বংস করতে চাইছে। আমাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিৎ।”

ঘটনাস্থলে উপস্থিত কিছু বিজেপি-আরএসএস সমর্থক এরপর তুষার গান্ধী্কে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তার গাড়ি আটকাবারও চেষ্টা করা হয়।

বিজেপি-আরএসএসের এমন আচরণে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। কেরলের মুখ্যমন্ত্রী, সিপিএমের পিনারাই বিজয়ন ঘটনার নিন্দা করে জানিয়েছেন, “গণতন্ত্রে প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। এমন ঘটনা প্রমাণ করে, গান্ধী হত্যাকারীদের সাথে বিক্ষোভকারীদের মতাদর্শের কোন পার্থক্য নেই। এমন লোকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপাশি, তিনি নাগরিক সমাজের উদ্দেশ্যেও এর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান। 

কেরলের বিরোধী দলনেতা, কংগ্রেসের ডি সাথেসন বলেন, “এমন ঘটনা প্রকারন্তরে মহাত্মা গান্ধীকে অপমান করারই সমান। আমাদের দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সত্য কথা তুলে ধরার জন্যেই তুষার গান্ধীকে হেনস্থা করা হয়েছে। এমন লোকদের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর পুলিসি পদক্ষেপ নেওয়া উচিৎ।” 

পরে তুষার গান্ধী এক জায়গায় জানান, এই ঘটনা আরএসএসের বিরুদ্ধে তার লড়াইকে আরও তীব্র করার সাহস জুগিয়েছে, এবং ভবিষ্যৎেও তিনি তার লড়াই জারি রাখবেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories