Saturday, September 5, 2026
30 C
Kolkata

দেশছাড়া করতে হবে পাকিস্তানিদের: রাজ্যগুলিকে কড়া বার্তা অমিত শাহের

দেশজুড়ে বসবাসকারী পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে দ্রুত তাদের দেশে ফেরানোর নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে শাহ স্পষ্ট জানান, প্রতিটি রাজ্য প্রশাসনকে খতিয়ে দেখতে হবে তাদের সীমার মধ্যে কোনও পাকিস্তান নাগরিক অবস্থান করছেন কি না। যদি এমন কেউ পাওয়া যায়, তাহলে দ্রুত তার সনাক্তকরণ ও পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যবস্থা নিতে হবে।

যদিও এই বৈঠক বা নির্দেশনার বিষয়ে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে গোয়েন্দা সূত্রের দাবি, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু, যার মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এমনকি, সেই অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কূটনীতিকদের সামনে প্রমাণও তুলে ধরেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে নয়াদিল্লি। পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ইতিপূর্বে যারা ভিসা পেয়েছেন, তাদের অনুমতিও বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে, যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও জারি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রাজ্যগুলিকেও পাকিস্তানিদের সনাক্ত করে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা নিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories