Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নগদকাণ্ডে ধরা পড়লেন বিচারপতি! অপসারণের পথে যশবন্ত বর্মা, সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ

দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের প্রক্রিয়া শুরু করার সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। সূত্রের খবর, এই সুপারিশ জানিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। নগদকাণ্ডে নাম জড়িয়েছিল বিচারপতি বর্মার। তাঁকে ইলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়েছিল। তিন সদস্যের প্যানেল তদন্ত শুরু করে। সেই প্যানেলের রিপোর্ট পাওয়ার পরে বিচারপতি বর্মার অপসারণের প্রক্রিয়া শুরু করার সুপারিশ করলেন প্রধান বিচারপতি।

 নগদকাণ্ডে তদন্ত করেছিল তিন বিচারপতির প্যানেল। ৩ মে রিপোর্ট জমা দিয়েছিল সেই প্যানেল। সেই রিপোর্টে কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়ে বলে, ‘‘রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিন সদস্যের তদন্তকারী প্যানেলের রিপোর্টও রয়েছে সঙ্গে। প্রধান বিচারপতির চিঠির সঙ্গে বিচারপতি যশবন্ত বর্মার লেখা জবাবও পাঠানো হয়েছে।’’

গত ১৪ মার্চ, দোলের দিন দিল্লির দমকলবাহিনীর দফতরে খবর যায় যে, বিচারপতি বর্মার সরকারি বাংলোর গুদামে আগুন লেগেছে। দমকলকর্মীরা আগুন নেবাতে গিয়ে পোড়া নোটের বান্ডিল উদ্ধার করেন। বিচারপতি বর্মা দাবি করেন, ওই গুদাম বহু মানুষজন ব্যবহার করেন। সেখানে নোট রাখা রয়েছে বলে তিনি জানতেন না।

 এই ঘটনায় তদন্ত শুরু করে তিন সদস্যের কমিটি। সেই কমিটিতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া, কর্নাটক হাই কোর্টের বিচারপতি অনু শিবরামন। গত রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট দিয়েছে এই কমিটি। নগদকাণ্ড প্রকাশ্যে আসার পরে বিচারপতি বর্মার দিল্লি হাই কোর্ট থেকে ইলাহাবাদ হাই কোর্টে বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাতে ছাড়পত্র দেয় কেন্দ্র। কিন্তু ইলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন এই বদলির বিরোধিতা করে। এর পরেই স্থির করা হয় যে, যত দিন বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত চলবে, তত দিন তাঁকে বিচারবিভাগীয় কোনও কাজ দেওয়া হবে না। যদিও ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। এবার তার অপসারণের প্রক্রিয়া শুরু করার সুপারিশ করলেন দেশের প্রধান বিচারপতি।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories