Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ সিদ্ধান্ত নিল টাটা গোষ্ঠী

১৪ জুন ২০২৫, ভারতের ভয়ানকতম বিমান দুর্ঘটনার সাক্ষী রইল গুজরাতের আমেদাবাদ সহ গোটা দেশ। আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি এরোপ্লেন (এআই ১৭১) যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ে। বিমানে পাইলট ও ক্রু মিলিয়ে মোট ২৪২ জন যাত্রী উপস্থিত ছিলেন। বিমানে উপস্থিত ১ জন মাত্র যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। আশঙ্কা করা হচ্ছে বিমানে উপস্থিত বাকি প্রায় সকলের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন টাটা গোষ্ঠী। টাটা গোষ্ঠীর অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে নিহিত যাত্রীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টাটা সন্স’ -এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এআই ১৭১ বিমান দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories