Saturday, September 5, 2026
28 C
Kolkata

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এবার এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে বিশেষ নিরাপত্তা পরীক্ষার নির্দেশ ডিজিসিএ’র

গতকালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অসামরিক উড়ান কর্তৃপক্ষ (DGCA) এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানবহনে কড়াকড়ি আরোপ করেছে। বিশেষ করে যেসব বিমানে জেন-এক্স ইঞ্জিন রয়েছে, সেগুলির ক্ষেত্রে অবিলম্বে বাড়তি নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

ডিজিসিএ’র তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগামীকাল ১৫ জুনের প্রথম প্রহর থেকেই ভারতে উড়ান ছাড়ার আগে প্রতিটি বোয়িং ৭৮৭/৯ ড্রিমলাইনারের জন্য বিশেষ চেকলিস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জ্বালানি প্যারামিটার মনিটরিং, কেবিন এয়ার কম্প্রেসর পরীক্ষা, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল-সিস্টেম টেস্ট, হাইড্রোলিক সিস্টেমের সার্বিক পরীক্ষা এবং টেক-অফ প্যারামিটার রিভিউ । তাছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে এই ফ্লিটের জন্য পাওয়ার অ্যাস্যুরেন্স চেকও সম্পন্ন করতে হবে।

এই কড়া নির্দেশিকা এসেছে এমন সময়, যখন আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪৫ জনের মৃত্যুর পর পুরো দেশ স্তম্ভিত । উল্লেখ্য, লন্ডনগামী ওই বিমানটি মাত্র ৬২৫ ফুট ওপরে ওঠার পরই মেঘনীনগর এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয় । দুর্ঘটনার পর বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে মেডিক্যাল কলেজ হোস্টেলের ছাদ থেকে ।

বিমান মন্ত্রক সূত্রে জানা গেছে, এই বিমানের স্বাস্থ্য পরীক্ষা করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো বিমান সামান্য শঙ্কা থাকলে আকাশে ওড়ার অনুমতি পাবে না। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ব্যবস্থায় কোনো গোলযোগ বা ইঞ্জিন নিয়ন্ত্রণে সমস্যা থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । এই ট্র্যাজেডির পর বিমান নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করল ডিজিসিএ’র এই জরুরি পদক্ষেপ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories