Saturday, September 5, 2026
30 C
Kolkata

মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে তছনছ হিমাচল, মৃতের সংখ্যা প্রায় ৩৭, নিখোঁজ বহু

হিমাচলপ্রদেশের মান্ডি জেলায় প্রবল বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ৩৭ এবং এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।
শুধু মঙ্গলবারই গোটা রাজ্যে ১১টি মেঘভাঙা বৃষ্টি, ৪টি হড়পা বান ও একটি বড় ধসের ঘটনা ঘটে।মান্ডি জেলাসহ গোহার, করসোগ, ধর্মপুর ও থুনাগ অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ঘটনাও সামনে এসেছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১৪৮টি বাড়ি, ১০৪টি গবাদি পশুর ঘর, ৩১টি গাড়ি এবং ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১৬০টিরও বেশি পশু। ২৪৫টি রাস্তা, যার মধ্যে ১৫১টি মান্ডিতে, একেবারে অচল হয়ে গেছে।

৪৮৯টি বিদ্যুৎ ট্রান্সফর্মার এবং ৪৬৫টি পানীয় জল প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে উদ্ধার কাজে সেনা ও জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে এবং ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকায় খাদ্য ও ওষুধ পাঠানো হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories