Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মানালিতে ভয়াবহ দুর্ঘটনা, পর্যটকভর্তি গাড়ি খাদে পড়ে ৪ জনের মৃত্যু

প্রবল বর্ষায় বিপর্যস্ত হিমাচল প্রদেশের মানালি-রোটাং পথ। রবিবার এই রাস্তায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পাঁচজন যাত্রী নিয়ে একটি মারুতি অল্টো গাড়ি ( HP01K-7850) মানালি থেকে রোটাং পাস যাওয়ার পথে রানি নালার কাছে গভীর খাদে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির চালক নরেন্দ্র কুমার (৩৪), যিনি কুলুরই বাসিন্দা, ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা পর্যটক রণজিৎ সিংহ (৩১), হরবিন্দর সিংহ (২৭), যারা পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে এসেছিলেন তাদেরও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রবি কুমার (২৪) নামে আরও এক পর্যটককে। তার বাড়িও হোশিয়ারপুরে। এছাড়া গাড়ির আরেক যাত্রীর পরিচয় এখনও মেলেনি, তবে পুলিশের অনুমান তিনিও একই পর্যটকদলের সদস্য এবং পাঞ্জাব থেকেই এসেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়ির চাকা পিছলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সবুজ ট্রাইব্যুনালের (এনজিটি) নির্ধারিত সীমিত যাতায়াত এলাকায়। এই দুর্ঘটনা পাহাড়ি রাস্তার ঝুঁকি এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের দায়ভার নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories