Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

রাজস্থানে আইএএফ জাগুয়ার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মৃত্যু দুই পাইলট

রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামে বুধবার দুপুরে ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই বায়ুসেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড়ান নিয়েছিল। দুপুর প্রায় ১টা ২৫ মিনিটে বিমানটি একটি কৃষিজমিতে ভেঙে পড়ে বলে জানিয়েছেন রাজালদেশ্বর থানার ওসি কমলেশ।

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজস্থানের চুরুতে একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে থাকা দুই পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে আশপাশের কোনো সাধারণ সম্পত্তি বা মানুষের ক্ষতি হয়নি। “

চলতি বছরের এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা বলে জানা যায়। এর আগে এপ্রিল মাসে গুজরাটের জামনগর ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পর একটি জাগুয়ার ভেঙে পড়ে। এক পাইলট প্রাণে বাঁচলেও, ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব মারা যান। মার্চ মাসেও হরিয়ানার পাঁচকুলায় আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হয়। প্রসঙ্গত, ১৯৭৯ সাল থেকে চালু থাকা ব্রিটিশ-ফরাসি নির্মিত এই বিমানগুলো বর্তমানে আর কোনো দেশ ব্যবহার করে না, যা নিয়ে বায়ুসেনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories