Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদা মেডিক্যাল কলেজে ছাদের চাঙড় ভেঙে গুরুতর আহত হন এক ব্যক্তি, নিম্নমানের রক্ষণাবেক্ষণের অভিযোগে উঠলো হাসপাতাল কর্তৃপক্ষের ওপর!

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাদের চাঙড় ভেঙে পড়ে এক ব্যক্তি জখম হওয়ার খবর সামনে আসতেই হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম জাকের আলি। তিনি মালদার চাঁচল এলাকার বাসিন্দা। সদ্যোজাত শিশুকে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি ওই হাসপাতালের মাতৃমা বিভাগের কাছে ছিলেন। ওই সময় বন্ধুর সঙ্গে কথা চলাকালীন ছাদের চাঙড় ভেঙে তার মাথার ওপর পড়ে যায়। অল্পের জন্য জাকেরের বন্ধুটি বেঁচে গেলেও জাকের আলি গুরুতরভাবে জখম হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার মাথায় ১৫টি সেলাই করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে।

এই ঘটনায় পর হাসপাতাল কর্তৃপক্ষকে তীব্র প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। স্থানীয়দের দাবি , হাসপাতালের রক্ষণাবেক্ষণ খুবই খারাপ এবং নির্মাণ কাজের গুণগত মান কম হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories