Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আট মাস এবং ১৮ মাসের দুই শিশুসহ এক সংখ্যালঘু পরিবারের ৬ সদস্যকে গ্রেফতার!

দিল্লিতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে এবার গ্রেফতার হয়েছে এক সংখ্যালঘু পরিবারের ছয়জন সদস্য। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একটি ৮ মাসের ও একটি ১৮ মাসের শিশু, একজন ১৭ বছরের কিশোরী সহ পরিবারের আরও সদস্য।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি এলাকা থেকে এই পরিবারকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। পরে দিল্লির আর কে পুরমে ফরেন রেজিওনাল রেজিস্ট্রেশন অফিসার ( এফআরআরও )তাদের অবৈধ বাংলাদেশি নাগরিক বলে ঘোষণা করে। বর্তমানে তারা দিল্লির সরাই রোহিল্লা ডিটেনশন সেন্টারে রয়েছেন।

জানা গিয়েছে, এই পরিবার দিল্লি হাই কোর্টে আবেদন করেছেন এবং দাবি করেছেন তারা ভারতীয় নাগরিক। তাদের পক্ষে থেকে জন্ম সনদ, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুৎ ও জলের বিলসহ একাধিক নথি জমা দেওয়া হয়েছে। পরিবারের মুখপাত্র আমজাদ হোসেন জানান, তার মেয়ে সারা ক্লাস ১২-এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, এই গ্রেফতারের ফলে তার পড়াশোনার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “যদি আমাদের সব কাগজপত্র থাকে, তাহলে আমরা কীভাবে বাংলাদেশি?”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories