Saturday, September 5, 2026
28 C
Kolkata

ছত্তিশগড়ে আটক ৯ বাঙালি সংখ্যালঘু শ্রমিক! বৈধ নথি থাকা সত্ত্বেও জেল হেফাজতে

ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের কণ্ডাগাঁও জেলার পুলিশ পশ্চিমবঙ্গের ৯ জন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে আটক করেছে। অভিযোগ, তারা প্রয়োজনীয় নথি জমা না দিয়েই বেশ কিছুদিন ধরে ওই জেলায় অবস্থান করছিলেন বলে দাবি করে ছত্তিশগড় সরকার। এই ঘটনার জেরে তাদের বিরুদ্ধে বিএনএসএস ধারা ১২৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার এই ঘটনার বিরুদ্ধে ছত্তিশগড় হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলাও দায়ের করা হয়েছে।

শ্রমিকদের পরিবার সূত্রে জানা গিয়েছে , বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও পুলিশ হঠাৎই তাদের কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় এবং এই ঘটনার পর থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানায় পরিবারের লোক। শ্রমিকদের পরিবার আরও জানিয়েছে, ওই ৯ জনকে বাস্তার জেলার জগদলপুর জেলে রাখা হয়েছে।

অন্যদিকে কৃষ্ণনগর থানার অতিরিক্ত পুলিশ সুপারের যাচাই রিপোর্টে জানা গেছে, আটক ব্যক্তিরা নদিয়া জেলার মথুরাপুর ও লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এর আগেও বিজেপি শাসিত গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ওড়িশায় অনেক বাঙালি শ্রমিককে বেআইনি অনুপ্রবেশকারী সন্দেহে আটক করা হয়েছে। অভিযোগ উঠছে, বৈধ নথি থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে বাংলাভাষী শ্রমিকদের নিশানা করা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories