Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার মাদ্রাসা আর থাকবে না কোন ব্যাকবেঞ্চার্স!

স্কুলের শ্রেণিকক্ষে পড়ুয়াদের পেছনের সারিতে বসার দিন শেষ। মালদার স্কুল গুলিতে নতুন নিয়মে শুরু হতে চলেছে পঠন-পাঠন। শ্রেণিকক্ষে থাকবেনা কোন ব্যাকবেঞ্চার্স। এতদিন ধরে ব্যাকবেঞ্চার্সরায় দাপিয়ে বেরিয়েছে শ্রেণিকক্ষে। গড়ে তুলেছে নজিরবিহীন ইতিহাস। সত্যেন্দ্রনাথ বোস থেকে করে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা, বিল গেটস থেকে শুরু করে স্টিভ জোভে প্রত্যেকেই ছিলেন ব্যাকবেঞ্চার্স। ইতিহাস সাক্ষী রয়েছে ব্যাকবেঞ্চার্সরাই সমাজ গড়ার কারিগর হয়ে বারবার এগিয়ে এসেছে। এই ছাত্র-ছাত্রী গুলির মধ্যে থাকে না বেশি নাম্বার পাওয়ার তাগিদ, থাকে না কোন অর্থ লালসা। নতুন কিছু করার বাসনা প্রতিনিয়ত তাড়না করে বেড়ায়, ক্লাসে শিক্ষকের চোখের আড়ালে থাকা এই পড়ুয়াদের। তাই ক্লাসে ব্যাক বেঞ্চ না থাকলেও, ব্যাকবেঞ্চার্সদের দুচোখ ভরা স্বপ্ন যেন বিলীন না হয়ে যায়।

নতুন ও অভিনব উদ্যোগে মালদার স্কুল গুলির শ্রেণীকক্ষ সাজানো হচ্ছে। শ্রেণিকক্ষের মাঝখানে থাকবে শিক্ষক বা শিক্ষিকা, এবং তাকে গোল করে ঘিরে থাকবে স্কুলের পড়ুয়ারা। মূলত এই রকম একটি ধাঁচে সাজানো হচ্ছে শ্রেণীকক্ষের বেঞ্চগুলিকে। সাম্প্রতিককালে মুক্তি পেয়েছে, ‘স্থানর্থী শ্রীকুত্তান’ নামক একটি সিনেমা। অনুমান করা হচ্ছে এই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সোমবার কালিয়াচকের তিন নম্বর ব্লকের শিমুলতলা হাই মাদ্রাসার শ্রেণিকক্ষে পরীক্ষামূলকভাবে শুরু হল ছাত্রদের বসার এই নতুন পদ্ধতি। এই অভিনব পদ্ধতিতে প্রত্যেক পড়ুয়া শিক্ষকের মুখোমুখি থাকবে। মনে করা হচ্ছে পূর্বাদের মধ্যে পড়ার মনোযোগ বৃদ্ধি হবে, এবং পড়াশোনায় প্রতিযোগিতা বজায় থাকবে।

তবে শিক্ষাবিদদের একাংশ এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানালেও, তাদের বক্তব্য এই পদ্ধতি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুল কলেজে প্রয়োগ করার পরিকাঠামো নেই। স্কুল কলেজের শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা অত্যন্ত বেশি থাকে। একটি শ্রেণিকক্ষে গড়ে তাই ৮০ জন পড়ুয়া পড়াশোনা করে। কাজেই এই পদ্ধতি কতটা কার্যকর করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে শিক্ষাবিদের একাংশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories