Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মুর্শিদাবাদে রাস্তার বেহাল দশা থাকার কারণে খাটিয়ায় করে হাসপাতালে যেতে হচ্ছে রুগীকে, প্রশাসন নীরব দর্শক

মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের এলাহাবাদ গ্রামে ফের দেখা গেল বেহাল রাস্তার জেরে খাটিয়ায় রোগী নিয়ে যাওয়ার দৃশ্য। গ্রামের এক বাসিন্দা, দীর্ঘদিন অসুস্থ নাজির হোসেনকে অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়ায় শুইয়ে নিয়ে যাওয়া হয় উমরাপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে এবং এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমেছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে এলাহাবাদ থেকে উমরাপুরের মূল রাস্তার দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগে রাস্তাটি কংক্রিটে তৈরি হলেও বর্তমানে তা ভেঙে গিয়েছে। বর্ষার জলে ও কাদায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। গ্রামের লোকের অভিযোগ, এখন সেখানে কোনও গাড়ি তো দূরের কথা, টোটোও চলাচল করতে পারে না। অন্যদিকে, মালদার হবিবপুরেও একই ছবি। শ্রীরামপুরের রঞ্জিতপুর গ্রামে রাস্তা এতটাই খারাপ যে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, টোটোও ঢুকতে পারে না। ফলে অসুস্থ এক আদিবাসী বৃদ্ধাকে খাটিয়ায় তুলে প্রায় দুই কিলোমিটার হেঁটে নিয়ে যেতে হয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories