Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিশ্ব ভ্যাকসিন গবেষণায় নতুন দিগন্তের মুখ বিহারের ড. মুমতাজ

বিহারের কিশনগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামের ছেলে মুমতাজ। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি। এরপর পরিবার পড়ে চরম আর্থিক সঙ্কটে। বড় ভাই জয়নুল আবেদীন নিজের পড়াশোনা ছেড়ে দেন, যাতে মুমতাজের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। এমনই এক পরিস্থিতির মধ্যে মুমতাজের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। কিন্তু মেডিকেল পরীক্ষায় সাফল্য না পাওয়া ও ব্যয়বহুল কোর্সে ভর্তি হতে না পারায় সেই স্বপ্ন থেমে যায়। তবে তিনি হার মানেননি। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন শুরু হওয়া বায়োটেকনোলজি কোর্সে ভর্তি হন। এখান থেকেই শুরু হয় তার নতুন পথচলা।

উচ্চশিক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তিনি সংখ্যালঘু মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের বৃত্তি পান। এরপর জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ‘তাসমিয়া মেরিট স্কলারশিপ’ অর্জন করেন। এরপর তিনি গবেষণার জন্য যান পুনের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স-এ, যেখানে বিখ্যাত ভাইরোলজিস্ট ড. ভাস্কর সাহার অধীনে কাজ করেন মুমতাজ। জানা গিয়েছে তার গবেষণার বিষয় ছিল ,ফ্ল্যাভিভাইরাসের বিরুদ্ধে মানব শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা। এই গবেষণার মাধ্যমেই তিনি যুক্তরাজ্যের সাউথ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে পৌঁছান, যেখানে বর্তমানে তিনি একটি বিশ্বমানের টিকা গবেষণাগারে কাজ করছেন। মুমতাজ জানান, তিনি ভবিষ্যতে দেশে ফিরে গ্রামীণ ভারতের জন্য টিকা ও স্বাস্থ্যশিক্ষায় কাজ করতে চান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories