Saturday, September 5, 2026
30 C
Kolkata

গাজার মানবিক সংকট নিয়ে ভারতের মুসলিম নেতাদের উদ্বেগ, সরকারের কঠোর ভূমিকা দাবি

দেশের প্রধান ভারতীয় মুসলিম সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজসেবী গোষ্ঠীগুলি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় এক যৌথ সংবাদ সম্মেলন করেন। এই সম্মেলনে তারা গাজার বর্তমান পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে বর্ণনা করে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “গাজায় মানুষ ক্ষুধার্ত। এই মুহূর্তে নির্লিপ্ত থাকা একটি ঐতিহাসিক অপরাধ হবে।” তারা আরও জানান গাজার এই অবস্থার কারণ হাসপাতাল-স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ জীবনের সব মৌলিক সেবা বিপর্যস্ত হয়েছে। দুই মিলিয়নের বেশি মানুষ খাদ্যের অভাবে, অসুস্থতার ঝুঁকিতে এবং অপরিচ্ছন্নতার সমস্যায় ভুগছে।

এই সংবাদ সম্মেলনে তারা জানান, ভারতের উচিত অবিলম্বে মানবতার দুয়ার খোলা এবং ইসরায়েলের সঙ্গে সমস্ত সামরিক ও কৌশলগত সহযোগিতা স্থগিত করা যতক্ষণ না ইসরায়েল গাজার ওপর এই অমানবিক হামলা বন্ধ করছে। বক্তারা সাধারণ মানুষকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে দেশের গুরুত্বপূর্ণ মুসলিম সংগঠনগুলি যেমন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ স্কুল বোর্ড, জমিয়ত উলমা-এ-হিন্দ, জামাত-এ-ইসলামি হিন্দ, মার্কাজী জমিয়ত আহলে হাদিস, স্টুডেন্টস ইসলামীক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অংশ নেয়। এই সম্মেলনে শীর্ষ বক্তাদের মধ্যে ছিলেন সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি, মাওলানা আলী আসগর ইমাম মেহেদী ,মাওলানা হাকিমুদ্দীন কাসমী, মালিক মোআতসিম খান, ডা. জাফরুল ইসলাম খান, মাওলানা মোহসিন তাকভি ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories