Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাঁকুড়ায় নাবালিকা ধর্ষণের মামলায় আদালতের অভিযুক্তকে ২০ বছর কারাদণ্ড!

বাঁকুড়া সদর থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের মামলায় কঠোর রায় দিলো বাঁকুড়া জেলা আদালত। ২০২০ সালের ৫ ডিসেম্বর বাসু কালিন্দী নামক এক রিকশাচালকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাসু এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করছিল এবং পরে মেয়েটি গর্ভবতী হওয়ায় ঘটনাটি প্রকাশ পায়।


জানা গিয়েছে, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে এবং দেড় মাসের মধ্যে চার্জশিট জমা দেয়। গতকাল বাঁকুড়া জেলা আদালত বাসু কালিন্দীকে দোষী সাব্যস্ত করে। তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। জরিমানা না দিলে আরও এক বছর জেল হতে হবে বলেও জানিয়েছে আদালত।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories