Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

‘দ্য কেরালা স্টোরি’–র জাতীয় পুরস্কার জয় নিয়ে বিতর্ক, অপমানিত বোধ করছে কেরল

বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরিকে জাতীয় পুরস্কারে সম্মানিত করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন। তাঁর অভিযোগ, এই ছবি ইচ্ছাকৃতভাবে কেরলের ভাবমূর্তি কলঙ্কিত করেছে এবং সাম্প্রদায়িক বিভাজনকে প্রশ্রয় দিয়েছে। ছবিটির পরিচালক সুদীপ্ত সেন এবং চিত্রগ্রাহক প্রশান্তনু মহাপাত্রকে পুরস্কার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ছবিটি মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিদ্বেষের পরিবেশ তৈরি করেছে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দেখানো হয়েছে, কীভাবে কেরলের কিছু মেয়েকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে আইএস জঙ্গি দলে নিয়োগ করা হয়েছে। যদিও ছবির প্রচারে ৩২,০০০ নারীর কথা বলা হলেও, প্রমাণ চাওয়া হলে নির্মাতারা দাবি বদলে শুধুমাত্র তিনটি সত্য ঘটনার উপর ছবিটি নির্মাণ বলে দাবি করেন।

লাভ জিহাদ নিয়ে গড়ে ওঠা এই বর্ণনা হিন্দুত্ববাদী প্রচার বলে কটাক্ষ করেছেন অনেকেই। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এই ছবি সম্পর্কে বলেছেন, এটি রীতিমতো আবর্জনার যোগ্য এবং কেরলের অপমান। বিরোধীদের অভিযোগ, এই ধরনের ছবি পুরস্কৃত করে সরকার ঘৃণা ও মিথ্যাচারকে উৎসাহ দিচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories