Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

গাজায় গণহত্যার প্রতিবাদে গ্রিসে তীব্র বিক্ষোভ, ভয়ে দূতাবাস খালি করল ইসরাইল

গাজায় ইসরাইলের লাগাতার হামলা ও গণহত্যার প্রতিবাদে এবার রাস্তায় নেমে এসেছে গ্রিসে সাধারণ মানুষ। টানা বিক্ষোভ ও প্রতিবাদের কারণে, ইসরাইল গ্রিসে থাকা তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ‘ইসরাইল হায়োম’ পত্রিকায় জানানো হয়, গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে গ্রিসে বড় ধরনের বিক্ষোভ হচ্ছে। সেই পরিস্থিতি মাথায় রেখে দূতাবাস খালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, গ্রিসের মানুষরা ‘মার্চ টু গাজা’ নামক একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে।আন্দোলনকারীরা জানিয়েছে, “ইসরাইল গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাতে পশ্চিম দেশগুলি এবং গ্রিসের সরকারও পরোক্ষভাবে সহযোগিতা করছে। এছাড়াও, আন্দোলনকারীরা মঙ্গলবার প্রকাশ্যে ইসরাইলের রাষ্ট্রদূত নোয়াম কাটজ-এর মন্তব্যের কড়া সমালোচনা করে। কাটজ অ্যাথেন্সে ফিলিস্তিনপন্থী স্লোগান লেখা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছিলেন, এতে ইসরাইলি পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories