Saturday, September 5, 2026
28 C
Kolkata

মায়ের মৃতদেহ আগলে বসে ছেলে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ছড়ালো চাঞ্চল্য

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল নিমতিতা পঞ্চায়েতের দুর্গাপুর কর্মকারপাড়া এলাকা। বুধবার দুপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৬০ বছর বয়সী বাসন্তী সাহার মৃতদেহ। আশ্চর্যের বিষয়, মৃতদেহের পাশে বসে ছিলেন তার মানসিক ভারসাম্যহীন ছেলে সুদম সাহা।

প্রতিবেশীরা জানান, মা ও ছেলে দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। একই বাড়িতে থাকতেন তারা। সুদম একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু কিছুদিন ধরে ব্রেনের সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ওই বাড়ি থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পাড়ার লোকেরা ভেবেছিলেন, হয়তো পাগলামি করেই চুপচাপ রয়েছেন। কিন্তু বুধবার সকাল থেকে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। তখনই স্থানীয়রা খবর দেন সামশেরগঞ্জ থানায়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে এবং সুদম সাহাকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জানায়, মৃতদেহটি বাসন্তী সাহার এবং প্রাথমিকভাবে ধারণা, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories