Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাংলায় কথা বলতে শুনেই মহিলাকে আটক ,২৪ ঘণ্টা লাগাতার জেরা মুম্বইয়ে

বাংলায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে বিপাকে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা সোমা বিবি। অভিযোগ, নবি মুম্বইয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইলে ছেলের সঙ্গে বাংলায় কথা বলছিলেন তিনি। এ সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিবারের তৎপরতা ও প্রয়োজনীয় নথি দেখানোর পরই মুক্তি পান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজবজ-১ নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জামাদারের স্ত্রী সোমা বিবি প্রায় ৬ বছর ধরে নবি মুম্বাইয়ের শিরোনা বাজারের একটি শপিং মলে কাজ করতেন। একই শপিং মলে সিকিউরিটির চাকরি করতেন জাহিরও। তবে চলতি বছরের জানুয়ারিতে জাহির চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু সোমা সেখানে কাজ চালিয়ে যান। পরিবারের দাবি, গত ৭ আগস্ট ছেলের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলেন সোমা। তখনই পুলিশ তাকে থামিয়ে বাংলাদেশি সন্দেহে আটক করে। প্রায় একদিন তাকে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ চলে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories