Saturday, September 5, 2026
28 C
Kolkata

মদ্যপানের জন্য টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন হতে হলো বাবাকে

দক্ষিণ ২৪ পরগনার শুকদেবপুর গ্রামে এক মাদকাসক্ত ছেলে নিজের বাবাকে খুন করায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। শনিবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য, তার ছেলে সুপ্রিয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানা যায়। নেশার করার টাকা জোগাড় করতে সে প্রায়ই বাবাকে চাপ দিত। শনিবার রাতে সে বাবার কাছ থেকে বড় অঙ্কের টাকা চাইলে হরেন্দ্রনাথ তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক শুরু হয় এবং সুপ্রিয় ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা ও শরীরে কোপ মারে।

এরপর পাড়ার লোকজন তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুপ্রিয়কে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, সুপ্রিয়ের মাদকাসক্তি নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। এবার সেই কলহই রূপ নিল ভয়াবহ খুনের ঘটনায়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories