Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমায় তৃণমূলের সদস্য অভিনেতা সৌরভের উপস্থিতি নিয়ে তৈরি বিতর্ক

সম্প্রতি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’। শনিবার এই সিনেমার ট্রেলার প্রকাশের কথা থাকলেও, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। বিবেক দাবি করেন, ভেন্যু থেকে তাঁকে জানানো হয় রাজনৈতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরদিন, অর্থাৎ রবিবার, কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রকাশ পায় সিনেমার ট্রেলার। এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি, সৌরভ দাস, দর্শন কুমার, পৌলমী দাস এবং নমশি চক্রবর্তীর মতো অভিনেতারা। অনুপম ও মিঠুনের বিজেপি ঘনিষ্ঠতা আগে থেকেই জানা। কিন্তু সৌরভ দাস একসময় তৃণমূলের সদস্য ছিলেন। এমনকি তৃণমূলের মঞ্চেও তাকে দেখা গিয়েছে একাধিকবার। এই ছবিতে অভিনেতা সৌরভ দাস কাজকে ভালো চোখে দেখছে না তৃণমূলের অধিকাংশ কর্মী সমর্থকরা।

এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “আমি শুধু আমার চরিত্র ‘গোপাল পাঠা’-কে জানি। তার বাইরের কিছুই আমার জানা নেই। যেমন কেউ যদি হিটলারের চরিত্রে অভিনয় করে, তাই বলে সে নাৎসি হতে পারে না। অভিনয় আর বাস্তব আলাদা।” সব মিলিয়ে সিনেমা মুক্তির আগেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে অভিনেতারা বলছেন, অভিনয় মানেই সবসময় মতাদর্শের পরিচয় নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories