Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ত্রিপুরার শতাব্দি প্রাচীন মসজিদে মিলল হুমকির চিঠি ও হারাম মাংস ভরা একটি ব্যাগ

সাম্প্রদায়িকতার বিষ এবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ত্রিপুরা রাজ্যতেও। ত্রিপুরার ধর্মনগরের পর এবার সাম্প্রদায়িক উত্তেজনা পারদ চড়লো কৈলাসহরে। শতাব্দি প্রাচীন টিলা বাজার জামে মসজিদের ভেতরে উদ্ধার হল একটি হুমকির চিঠি এবং ব্যাগ ভরা হারাম মাংস। কৈলাসহর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর মসজিদে উদ্ধার হওয়া মাংসপিণ্ড ফরেন্সি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুষ্কৃতীরা স্থানীয় সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে এমন কার্যকলাপ ঘটাচ্ছে। রবিবার সকালে হঠাৎ করেই মসজিদ জুড়ে ছড়িয়ে পরে প্রচন্ড দুর্গন্ধ। ইদুর মারা গেছে, এমন সন্দেহে মসজিদের শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র গুলি খুলে পরীক্ষা করে দেখা হয়। সেখান থেকে কিছুই উদ্ধার হয় না। বিকেলে নামাজ পড়ার ঠিক আগে ইমাম মাংস ভরা ব্যাগ এবং একটি হুমকির চিঠি উদ্ধার করে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories