Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

তিন বছরের মেয়েকে খুন! গ্রেপ্তার মা এবং তার প্রেমিক

দক্ষিণ ২৪ পরগনার সরিষা কামারপোল গ্রামের বসবাসকারী এক মহিলার বিরুদ্ধে নিজের তিন বছরের মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠছে, এই মর্মান্তিক হত্যায় তাকে সাহায্য করেছে তার প্রেমিক। পুলিশ সূত্রে জানা গেছে, পারুলিয়ার সরিষা অঞ্চলের কামার পোল গ্রামের বাসিন্দা নাজিরা বিবি প্রায় এক বছর আগে রায়দিঘির বাস কন্ডাক্টর তাজউদ্দিন মোল্লার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। নাজিরা স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। কাজের সুবাদে তাজউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয় এবং যত দিন যায় সম্পর্কের নিবিড়তা বাড়ে। কিছুদিন আগে নাজিরা তার তিন বছরের শিশুকন্যাকে নিয়ে নিখোঁজ হয়ে যান। স্বামী আজহার লস্কর ডায়মন্ড হারবার কোস্টাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ তদন্তে নামে এবং জানতে পারে, অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির কোট্রেনিকন্যা এলাকায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই মেয়েটিকে মেরে ফেলে তারা। প্রথমে শিশুটির মা ও তার প্রেমিকা জানায়, শিশুটি দুর্ঘটনায় মারা গেছে। সেখানেই ময়নাতদন্ত করে শিশুটিকে কবর দেওয়া হয়। কিন্তু আজহারের সন্দেহ হলে তিনি থানায় আবার অভিযোগ জানান। পুলিশ একটি বিশেষ দল পাঠিয়ে মূল দুই অভিযুক্তকে খুঁজে বের করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, শিশুটিকে আছড়ে ফেলে খুন করেছে তারা।

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার মিতুন দে জানান, নাজিরা বর্তমানে অন্তঃসত্ত্বা এবং দাবি করেছে তার গর্ভের সন্তান তাজউদ্দিনের। নতুন জীবন শুরু করতেই তারা মেয়েকে হত্যা করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories