Tuesday, October 20, 2026
30 C
Kolkata

অরুণাচলের মসজিদ নির্মাণের প্রতিবাদে ২৪ ঘন্টা বনধ ডাকল স্থানীয় সংগঠন

অরুণাচল প্রদেশ উত্তর-পূর্ব ভারতের একটি সীমান্তবর্তী রাজ্য। এতদিন পর্যন্ত এই রাজ্যে বড় ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার কোনও ঘটনা শোনা যায়নি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বিভিন্ন জনজাতির মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছেন। তবে সম্প্রতি সেই শান্ত পরিবেশে কিছুটা অশান্তির ছায়া পড়েছে।

অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিড়ি জেলায় দুটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার বনধ পালন করে একটি স্থানীয় জনজাতি সংগঠন। এই বনধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। স্কুল, কলেজ, সরকারি অফিস ও আদালতে উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ দোকানপাটও বন্ধ ছিল।

জানা গেছে, সুবনসিড়ি জেলার পুরাতন জিরোর সলুয়াতা এলাকায় একটি এবং হাপোলির পেরে আমি এলাকায় আরেকটি মসজিদ নির্মাণের কাজ চলছে। স্থানীয় জনজাতি সংগঠন ‘এসটি বাঁচাও আন্দোলন কমিটি’র অভিযোগ, এই দুটি মসজিদ বেআইনিভাবে তৈরি করা হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করতে হবে।

লোয়ার সুবনসিড়ির পুলিশ সুপার কে এন বাগরা জানান, ভোর ৫টা থেকে শান্তিপূর্ণভাবে বনধ পালিত হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে, মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের অনুমতি নিয়েই আইনি প্রক্রিয়া মেনে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে জেলার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার হাগে তারুং বলেন, এই বনধ সম্পূর্ণ বেআইনি ছিল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories