Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারের মত পশ্চিমবঙ্গেও SIR করার দাবীতে রাস্তায় তৃণমূল নেতা তন্ময় ঘোষ

জাতীয় ইলেকশন কমিশনের এসআইআর-কে তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমমো মমতা ব্যানার্জী এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসআইআর- এর তীব্র বিরোধিতা করে সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যে জানিয়েছেন, “বাংলায় এসআইআর হবে না। চুপি-চুপি ভোটার কারচুপি আমরা বাংলায় করতে দেবো না। একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর-এর নামে বাদ যায়, তবে এক লক্ষ বাঙ্গালীকে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব।” শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর-এর তীব্র বিরোধিতা করেছেন। 

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে বর্তমানের কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সমাজমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা তন্ময় ঘোষ তপশিলি ফেডারেশনের তরফ থেকে আয়োজিত নাগরিকত্ব সুরক্ষার মিছিলে, প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন, নির্বাচন কমিশনের বিধি স্মরণিকরণ করে এসআইআর প্রয়োগ করার দাবিতে। প্রশ্ন উঠছে বাংলার সাধারণ মানুষদের সুরক্ষা দেবেকে? ইতিমধ্যে ইন্ডিয়া জোটের প্রায় সকল বিরোধী রাজনৈতিক দলগুলি এসআইআর-এর তীব্র নিন্দা ও বিরোধিতা করেছে। তৃণমূলের এমন দ্বিপাক্ষিক রণকৌশল বাংলার মানুষের ক্ষেত্রে কতটা সুবিধা জনক ও সুরক্ষিত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories