Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসএসসি তালিকায় তৃণমুল নেতা স্বামী ও তার স্ত্রীর নাম, হুগলির প্রভাবশালী তৃণমূল নেতাকে নিয়ে তীব্র বিতর্ক

স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় ফের শাসক দলের একাধিক প্রভাবশালী নেতার নাম উঠে এলো। শনিবার রাতে প্রকাশিত ওই তালিকায় হুগলির খানাকুলের তৃণমূল নেতা বিভাস মালিক ও তাঁর স্ত্রী সন্তোষি মালিকের নাম থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিভাস মালিক একসময় হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং পরে তারকেশ্বরের একটি বিদ্যালয়ে চাকরি পান। ২০১৬ সালে একই সময়ে স্ত্রী সন্তোষিও শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। নতুন তালিকায় বিভাসের নাম ৩১৬ এবং সন্তোষির নাম ১৩৩২ ক্রমিকে রয়েছে।

শুধু মালিক দম্পতি নন, হুগলির আরও কয়েকজন প্রভাবশালী নাম রয়েছে এসএসসি-র প্রকাশিত তালিকায়। জেলার আরেক নেত্রী সাহিনা সুলতানাসহ কয়েকজন দলের পদাধিকারীর নাম উঠে আসায় অযোগ্য নিয়োগ কাণ্ড ঘিরে রাজনৈতিক অস্বস্তি বাড়ছে। বিরোধীরা অভিযোগ করেছে, এই তালিকা স্পষ্ট প্রমাণ করে কীভাবে শাসক দলের ঘনিষ্ঠরা অবৈধ সুবিধা পেয়েছিলেন। এখন প্রশ্ন উঠছে, কতদূর পর্যন্ত এই তালিকা গড়াবে এবং আরও কাদের কাদের মুখোশ উন্মোচিত হবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories