Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

অযোগ্য প্রার্থীর তালিকায় হুগলির জেলা পরিষদ সদস্যা সাহিনা সুলতানা

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী ও বর্তমান জেলা পরিষদ সদস্যা সাহিনা সুলতানার নাম উঠে এসেছে। তিনবারের জেলা পরিষদ সদস্যা সাহিনা ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত শিক্ষা কর্মাধ্যক্ষের পদে ছিলেন। সেই সময়ই তিনি প্রথমে বাঁকুড়ার একটি স্কুলে চাকরি পান, পরে খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলে যোগ দেন বলে অভিযোগ। তবে স্থানীয়দের দাবি, রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার কারণে তিনি নিয়মিত স্কুলে উপস্থিত থাকতেন না। এলাকার মানুষ বলছেন, শিক্ষক হলেও আসল মনোযোগ ছিল রাজনৈতিক প্রভাব বিস্তারে। সাহিনার সঙ্গে সম্পর্কিত আরেকটি নামও এবার আলোচনায় এসেছে—খানাকুলের তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক। বিরোধীদের বক্তব্য, এতজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় স্পষ্ট হচ্ছে, নিয়োগ দুর্নীতি কেবল কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তৃণমূলের শীর্ষস্তর পর্যন্ত এর প্রভাব বিস্তৃত হয়েছিল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories