Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আলু-সোয়াবিন পাচার থেকে শুরু করে খাবারে ফিনাইল…!ছত্তিশগড়ে মিড-ডে মিল দুর্নীতি নিয়ে তীব্র বিতর্ক

ছত্তিশগড়ের বিভিন্ন প্রাথমিক স্কুলে মিড-ডে মিল ঘিরে চাঞ্চল্যকর দুর্নীতির খবর সামনে এসেছে। এই স্কুলগুলিকে “বাল আশ্রম” নামে অভিহিত করেছে বিজেপি সরকার। আদিবাসী এলাকা হওয়ায়, এখানে স্কুলে আসা শিশুরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এই সকল পড়ুয়াদের জন্য মিড-ডে মিল মানেই পেট ভরে খাওয়ার একমাত্র সুযোগ।

সম্প্রতি সুকমা জেলার পাকেলা বাল আশ্রমে মিড-ডে মিলে খাবারের সঙ্গে ফিনাইল মেশানো হয়। ফিনাইল মিশ্রিত মিড ডে মিলের খাবার খেয়ে প্রত্যেকটি শিশু গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ উড়ছে, সুকমার মানকাপাল বাল আশ্রমে মিড-ডে মিল হিসেবে শুধু ভাত আর নুন দেওয়া হচ্ছিল। সরকারি নিয়ম অনুযায়ী, মিড ডে মিলের খাদ্য তালিকায় ভাত, আলু ও সয়াবিনের তরকারি বরাদ্দ থাকলেও, তা বাচ্চাদের দেওয়া হচ্ছিল না। বাল আশ্রমে আলু ও সয়াবিন পাচার করা হচ্ছে এমন গুরুতর অভিযোগ তোলে এলাকাবাসীরা। এই নিন্দনীয় ঘটনার জন্য ইতিমধ্যে, মানকাপাল বাল আশ্রমের সুপারকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, পাকেলা আশ্রমে ফিনাইল দেওয়া কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে জানিয়েছে, সুপারকে ফাঁসানোর জন্যই সে ইচ্ছা করে খাবারে ফিনাইল মেশায়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories