Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

বীরভূমের নলহাটির খাদানে মৃত্যু ৬ মুসলিম শ্রমিকের!

বীরভূম জেলার নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে শুক্রবার দুপুরে ফের ধস নামল পাথর খাদানে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জন মুসলিম শ্রমিকের এবং আহত হয়েছেন আরও চারজন যাদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহত শ্রমিকদের রামপুরহাট ও বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে। মৃতাদের পরিচয় জানা গিয়েছে, রথীন দফাদার, লালবাবু সেখ, সামিউল মোল্লা, হযরত আলি, রথু মণ্ডল এবং জিয়াউল শেখ। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে পাথর ফাটানোর সময় ড্রিল চলছিল এবং ঠিক সেই সময় আচমকা পাথর ধসে পড়ে শ্রমিকদের ওপর। ঘটনাস্থলেই প্রাণ যায় ছয় জন শ্রমিকের। কিন্তু এই চেনা ঘটনা নতুন নয়, বারবার এই পাথর খাদানে শ্রমিকের মৃত্যুতে প্রশ্ন উঠছে দিন এনে দিন খায় মজুদের নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, বীরভূমের বহু পাথর খাদান আজও অবৈধভাবে চলছে পুলিশ-প্রশাসনের সাহায্যে। শ্রমিকদের নিরাপত্তা নেই, নেই খাদানে কাজ করার মতো কোনো সুরক্ষিত পোশাক। । এমনকি শ্রমিকদের মৃত্যুর পর শাসকদলের নেতারা শুধু মৃতদের পরিবারগুলিকে টাকা দিয়ে চুপ করিয়ে দেই। অন্যদিকে,বাস্তবতা থেকে দূরে, অভিনেতা দেবের ছবি খাদান নিয়ে উঠেছিল বড় হিড়িক। বক্স অফিসে সাফল্য ছিল দেখার মতো। যেখানে পাথর খাদানের মহত্ব ও সাফল্য দেখানো হয়েছিল বড় ক্যানভাসে। কিন্তু বাস্তবের খাদানে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পড়তে হয় সামিউল, জিয়াউল, হযরতের মতো আরো শ্রমিকদের। সিনেমায় হয়তো নায়ক বাঁচায় সবাইকে, কিন্তু এখানে প্রশাসনকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories