Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

এবার ফিলিস্তিনের মেয়রসহ বহু নেতাকে আটক করলো ইসরাইলি বাহিনী

ইসরাইলি দখলদার বাহিনী (আইওএফ) বুধবার ভোরে পশ্চিম তীর ও জেরুজালেমে চালিয়েছে এক বড় অভিযান । এই অভিযানে ফিলিস্তিনের মেয়র, রাজনৈতিক নেতা ও ধর্মীয় ব্যক্তিসহ একাধিক মানুষকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, জেনিনের দক্ষিণে সিলাত আল-জাহর শহরে এই অভিযান চালিয়ে মেয়র আবদুল ফাত্তাহ আবু আলি-কে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।

জেনিনের পশ্চিমে কাফর দান শহরেও অভিযান চালানো হয় এবং সেখান থেকে ইসরাইলি বাহিনী রাস্তায় সামরিক যান নামায়, গাড়ি তল্লাশি করে,এমনকি বাড়ি-ঘর ভাঙচুর করে। এরপর ইয়ামেন মারই ও মোহাম্মদ আজ্জাম মারই নামক আরও দুইজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা করে ইসরাইল বাহিনী। জেরুজালেম শহরে ইসলামিক সেমেট্রিজ কেয়ার কমিটির পরিচালক আহমদ আল-দাজানিকেও আটক করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ,ফিলিস্তিনি নেতৃত্ব ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করতেই ইসরাইল দীর্ঘদিন ধরে এই ধরনের অভিযান চালিয়ে আসছে।
এছাড়া, জেরুজালেমের উত্তরে কাবিবা শহর থেকেও দুই যুবক, শেরিফ খালেদ আল-খুদর ও মোহাম্মদ আম্মার জাহরানকে আটক করা হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories