Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেটিং কাণ্ডে শিক্ষকের নাম জড়াতেই চাঞ্চল্য! খাটের নিচে থেকে মিলল কোটি টাকার হদিস

একদিকে রাজ্যের হাজার হাজার স্কুল শিক্ষক চাকরি ফিরে পেতে রাস্তায় আন্দোলনে, অন্যদিকে এক শিক্ষক অনলাইন বেটিং কাণ্ডে জড়িয়ে পড়ে শিরোনামে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক অপূর্ব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গঙ্গারামপুর থানার পুলিশ পিন্টু ঘোষ নামক এক ব্যক্তিকে অনলাইন বেটিং চক্রের অভিযোগে গ্রেফতার করে। এরপর গ্যাংটক থেকে ধরা পড়ে বিশাল দাস ও অপূর্ব সরকার। অপূর্ব সরকার দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্কুলের সহকর্মীরা।

অপূর্বকে গ্রেফতারের পর তার কাছ থেকে তথ্য নিয়ে রবিবার পুলিশ অভিযান চালায়। গঙ্গারামপুর এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বালুরঘাটের রঘুনাথপুরে অপূর্বর শ্বশুরবাড়িতে হানা দিয়ে ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ২০ লক্ষ টাকার বান্ডিল। পাশাপাশি কায়স্থপাড়ার বাড়ি থেকেও উদ্ধার হয় টাকা।
রাজ্যে যেখানে শিক্ষকরা মাসের পর মাস ধরে আন্দোলন করছেন, চাকরি ফিরে পেতে জীবন দিতে বাধ্য হচ্ছেন কেউ কেউ, সেখানে একজন সরকারি শিক্ষক কীভাবে এমন বেআইনি কর্মকাণ্ডে যুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories