Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ইসরায়েলের নিশানায় এবার গাজার এক ঐতিহাসিক মসজিদ!

গাজা উপত্যকার তুফফা এলাকায় আয়বাকি মসজিদ নামক একটি সাড়ে সাতাশ ঐতিহাসিক মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এটি ১৩ শতকে মামলুক শাসকেরা তৈরি করেছিলেন। গতকাল, ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), চালানো এই হামলায় মসজিদটির মিনারের অংশটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই মসজিদটি ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থাপনা ছিল না বরং গাজার মানুষের কাছে এটি ছিল ইতিহাস ও গৌরবের প্রতীক। মসজিদটি মুসলিম নেতা শেখ আব্দুল্লাহ আল-আয়বাকির নামে নামকরণ করা হয়েছিল। তিনি মিসরের প্রথম মামলুক সুলতান ইজ আল-দ্বীন আয়বেকের আত্মীয় ছিলেন বলে জানা যায়। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় ২০২৩ সালে এবং সেই সময় থেকে এখনো অব্দি ইসরায়েল গাজার বিভিন্ন ধর্মীয় স্থান, পুরাকীর্তি এবং সাধারণ মানুষের বসতবাড়িতে হামলা চালিয়ে আসছে। এর ফলে বহু ঐতিহাসিক স্থাপনা ধ্বংসও হয়েছে।

সম্প্রতি, ইসরায়েল নতুন করে গাজা শহরে হামলা শুরু করেছে। সেখানকার প্রায় ১০ লাখ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। তবে এখনো অনেক মানুষ সেখানে রয়েছেন বলে জানা যায় এবং সেই কারণে ভয় সৃষ্টি করতে ইসরায়েল বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও মসজিদে হামলা চালাচ্ছে। জাতিসংঘের তদন্ত কমিশন অনুযায়ী ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২ লাখ মানুষ আহত হয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories