Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

অযোধ্যার ধন্নিপুরে মসজিদ নির্মাণের নকশা বাতিল করলো অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ, অযোধ্যায় মন্দির হলে মসজিদ কেন নয়?

অযোধ্যার ধন্নিপুর গ্রামে প্রস্তাবিত মসজিদের নকশা বাতিল করেছে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ (এডিএ)। সরকারি বিভিন্ন বিভাগের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা গেছে একটি আরটিআই (তথ্য জানার অধিকার) আবেদনের মাধ্যমে। বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায়ের পর সুপ্রিম কোর্ট ৫ একর জমি মসজিদ তৈরির জন্য সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে দেয়। ২০২০ সালের ৩ আগস্ট জমি হস্তান্তর করা হয়।

২০২১ সালের ২৩ জুন মসজিদ ট্রাস্ট ‘ইন্ডো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন’ (আইআইসিএফ) মসজিদের নকশা অনুমোদনের জন্য আবেদন করে। নকশা জমা দেওয়ার সময় ট্রাস্ট চার লক্ষ টাকা ফি দেয়। কিন্তু রাস্তা, দূষণ নিয়ন্ত্রণ, সেচ, নাগরিক উন্নয়ন, রাজস্ব, পৌরসভা, জেলা প্রশাসন ও অগ্নিনির্বাপন বিভাগের অনুমোদন না থাকায় এডিএ নকশা বাতিল করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories