Friday, March 6, 2026
33.5 C
Kolkata

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সন্ত্রাসবাদীর কবর তিহার জেলে থেকে সরাতে চায় ‘বিশ্ব বৈদিক সনাতন সংঘ’, দিল্লি হাইকোর্টে খারিজ আবেদন

কাশ্মীরের দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসবাদী মকবুল ভাট ও আফজল গুরুর কবর রয়েছে তিহার জেলে। দুই সন্ত্রাসবাদীর কবর নিয়ে তৈরী হয়েছে জোর বিতর্ক। তিহার জেলের ভিতরে থাকা মকবুল ভাট ও আফজল গুরুর কবর সরানোর আবেদন করেছে ‘বিশ্ব বৈদিক সনাতন সংঘ’ নামক একটি সংগঠন। সংগঠনটি দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জানায়, জেলের ভিতর এই কবরদুটি থাকা মানে সন্ত্রাসবাদের পশ্রয় দেওয়া। এটি বেআইনি, অসাংবিধানিক এবং জনস্বার্থের বিরুদ্ধে বলে দাবি করে তারা। সংগঠনের বক্তব্য, এই কবরস্থান দু’টি না সরালে, তা সন্ত্রাসবাদের পীঠস্থান হয়ে যাবে।

তবে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তুষার রাও গেডেলা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আবেদন সরাসরি গ্রহণযোগ্য নয়। বিচারপতিরা বলেন, “এভাবে আদালতে আসা যায় না। আপনি চাইলে পরে আইন অনুযায়ী ফের আবেদন করতে পারেন।” শুনানিতে সংগঠনের আইনজীবী বলেন, দিল্লি পুর আইন অনুযায়ী (ধারা ৩৯৮), জেলের ভিতরে কবর রাখা বিপজ্জনক। তিনি আরও বলেন, আজমল কাসভ ও ইয়াকুব মেমনের মত সন্ত্রাসীদের কবর জেলের বাইরে হয়েছে। তাহলে মকবুল ও আফজলের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? তবে আপাতত এই মামলা খারিজ করে আদালত সংগঠনটিকে নতুনভাবে আইনি পথে এগোনোর পরামর্শ দিয়েছে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories